হ্যাঁ আজ আমি অনুভবে বড় হয়েছি!
এখন আর নিজেকে নিয়ে ভাবতে সময় নেই! নেই কোন মান-অভিমান, নেই কোন চাওয়া-পাওয়া, নেই কোন হারানোর ভয়!
এটা নেই সেটা নেই বলে একসময় দিন রাত বায়না করা ছেলে আজ অন্যের চাহিদা বোঝে! যার ঘুম ভাঙ্গানোটা ছিল একটা বিদ্রোহসম, সেই ছেলে রাত এখন জেগে সেহরির অপেক্ষা করে! যার কিনা ঘর থেকে বেরোতে একঘণ্টা সময় কম হতো, সেই ছেলে আজ অফিসে সবার আগে পৌছায়! ছোট্ট এই জীবনে অনেক কিছু অর্জন করেছি! ভাবনার আড়াল থেকে অনেক কিছু ঘঠতে দেখেছি! খুব কাছে থেকে প্রীয়জনকে চলে যেতে দেখেছি! খুশিতে উন্মাদ হয়ে প্রাণ খুলে অনেক বার হেঁসেছি আবার জীবনের প্রোয়োজনে মুখ আড়াল করে সজোরে অনেক কেঁদেছি!
কল্পনায় বালু দিয়ে ভালবাসার ঘর বেঁধেছি, সময়ের প্রয়োজনে আবার সেই ঘরটাকে নিজ হাতে ভেঙ্গেছি! হৃদয় উজাড় করে ভালবেসেছি, পরিস্থিতির প্রয়োজনে ঘৃণা পাত্র ও সেজেছি! বন্ধুত্ব বজায় রাখতে গিয়ে দেরী করে ঘরে ফিরে কত রাত না খেয়ে ঘুমিয়েছি, আবার অনেক বিপদের সময় সেই বন্ধুদর ছাড়াই কেঠে উঠেছি!
জীবনের সবচেয়ে কষ্টের মুহূর্ত, যার স্নেহ-ভালবাসায় মানুষ হয়েছি সব মায়া-মমতাকে বিসর্জন দিয়ে সেই বাবাকে নিজ হাতে দাফন করেছি।
এপারে ওপারে যে যেখানে আছে, ভাল থাকুক ভালবাসার প্রতিটা মানুষ।
